পঞ্চগড়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে এক কেজি গাঁজাসহ মোঃ রাজু ইসলাম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পঞ্চগড় ডিবি পুলিশ।

পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার এস আই মোঃ আল-আমিন সরকার এর নের্তৃত্বে মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বেতবাড়ী গ্রাম থেকে মাদক বিক্রির সময় রাজুকে হাতেনাতে গ্রেফতার করে।

সে ঐএলাকার মৃত মনছুর রহমানের ছেলে। এসময় মোঃ ইদ্রিস (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুর এক মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

You might like