

শাকিল আদনান, রাজবাড়ী: ১৬ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। এ কাউন্সিলে পুনরায় সভাপতি পদে রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নাম ঘোষণা করা হয়েছে।
এ সময় নাম ঘোষণা করেন কাউন্সিলের দ্বিতীয় পর্বের সভাপতি ও অনুষ্ঠিত কাউন্সিলের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অবঃ) ফারুক খান এমপি।

সভাপতি পদে আবেদন করেছিলেন মোঃ জিল্লুল হাকিম এমপি রাজবাড়ী ২, কাজী কেরামত আলী এমপি ও শিক্ষা প্রতিমন্ত্রী, আকবর আলি মর্জি, ফকির আব্দুল জব্বার ও মহম্মদ আলী চৌধুরী ।
সাধারণ সম্পাদক পদে আবেদন করেছিলেন কাজী ইরাদত আলী ও শেখ সোহেল রানা টিপু ছাড়াও এ্যাডঃ ফরহাদ আহম্মেদ, গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, মহম্মদ আলী চৌধুরী ও এ্যাডঃ রফিকুল ইসলাম।
সহ-সভাপতি পদে-রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, আকবর আলী মর্জি, ফকির আব্দুল জব্বার ও মহম্মদ আলী চৌধুরীর নাম ।
এবং যুগ্ন-সম্পাদক পদে শেখ সোহেল রানা টিপুর নাম ঘোষণা করেন। দ্বিতীয় পর্বের সঞ্চালনায় ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
রাজবাড়ী জেলা শহরের শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত বাংলাদেশ আওয়ামীলীগ রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের ভার্চুয়ালী উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়










