

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা।। ২১-১১-২১
দেবীদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ি দানবীর আলহাজ্ব মোসলেম ভূঁইয়ার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো শীতার্থ মানুষের মধ্যে শীত কম্বল বিতরণ করেছেন।

শনিবার সকালে উপজেলার ১০নং গুনাইঘর ইউনিয়নের রাম্পুর গ্রামের ভূঁইয়া বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক গরিব শীতার্তদের মধ্যে ওই শীত কম্বল বিতরণ করেন।
কণকণে শীতের মউসুমে জুবু-থুবু খাওয়া মানুষগুলো আগাম শীতে কম্বল পেয়ে সবাই খুবই আনন্দিত হয়েছেন। মাশিকাড়া গ্রামের অশিতিপর বৃদ্ধা আমিরুন্নেছা বলেন, আমাদের দানবীর মোসলেম আছে বলেই আমাদের কয়েক গ্রামের হত দরিদ্র মানুষদের শীতের কাপুনি, ঈদের সেমাই-চিনি-কাপড়, মেয়ের বিয়ে, নিজেদের চিকিৎসা নিয়ে তেমন ভাবতে হয়না। মোসলেম করোনায় আক্রান্ত হওয়ার পর আমরা তার সুস্থ্যতার জন্য দোয়া করেছি।
বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম বলেন, মোসলেম ভূঁইয়া আমাদের গৌরব, দরিদ্র, অসহায়, দুস্থ্য ও ছিন্নমূল মানুষের পাশেই নন, তিনি মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে অভূতপূর্ব ভূমিকা পালন করে আসছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম, ইউপি সদস্য ও মাশিকাড়া উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদ’র সদস্য মোঃ মিজানুর রহমান, অব: সেনা সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোঃ সামসুল হক, ইউপি সদস্য মোসাম্মৎ ছালেহা বেগম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মোবারক হোসেন প্রমুখ।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ










