রূপগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রনি (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১৮ জুন) সকালে চনপাড়াস্থ রনির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনি চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৯/৬ ব্লকের দুদু মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে রনির বাড়িতে অভিযান চালায় পুলিশ।

পরে রনির দেহ তল্লাশি করে আমেরিকার তৈরী একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রনিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

You might like