নারায়ণগঞ্জে ইফেকটিভ ইংলিশ লার্নিং কোর্সের সার্টিফিকেট বিতরণ

সোহেল আহমেদ ভূঁইয়া :

নারায়ণগঞ্জ জেলা পরিষদ আয়োজিত “ইফেকটিভ ইংলিশ লার্নিং কোর্স- ২০২২” এর সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে চাষাড়ায় জেলা পরিষদের ডাকবাংলোর মিলনায়তনে অনুষ্ঠিত সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব)এম এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কে এম রাশেদুজ্জামান, প্রকৌশলী কাঞ্চন পালিত, হেড অব প্রোগ্রাম মোহাম্মদ কবির উদ্দিন চৌধুরী প্রমুখ।

You might like