নবাবগঞ্জে অটোতে ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) :  ঢাকার নবাবগঞ্জে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে গলায় ফাস লেগে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

২৫জুন( মঙ্গলবার) নবাবগঞ্জ উপজেলা সদর থেকে প্রাইভেট শেষ করে বাসায় ফেরার পথে অটোতে করে আসছিলো।

হায়াতকান্দা নামক স্থানে অটোর সিটের নিচে তার উড়না পেঁচিয়ে গেলে অটোরিকশা থেকে সে ছিটকে পড়ে যায়। দ্রুত তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুহি উপজেলার শোল্লা ইউনিয়নের উলাইল গ্রামের বাসিন্দা রুহুল বেপারীর একমাত্র কণ্যা। তিন ভাইবোনের মধ্যে সে মেজো।

জানাযায়, রুহি আক্তার সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলো।

তার মৃত্যুতে কলেজ, পরিবার এবং এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রকাশিত :  মঙ্গল বার,  ২৫  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার

You might like