ওলামাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সাদপন্থীদের মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওলামাদের বিরুদ্ধে থানায় তাবলিগের সাদপন্থীদের মিথ্যা অভিযোগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বাদ জুম্মা তারাবো বিশ্বরোডে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সর্বস্তরে তাওহীদি জনতার আয়োজনে এই বিক্ষোভে বক্তব্য রাখেন মুফতি বদরুল আলম সিলেটি, মুফতি ইউসুফ আল ফরিদী, মুফতি তাওহিদুর রহমান, মুফতি আব্দুল কাইয়ুম মাদানি, মুফতি এমদাদুল্ললাহ হাশেমী, তারাবো পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী।

এসময় বক্তারা সাদপন্থীরা রূপগঞ্জ থানায় যে মিথ্যা অভিযোগ জানিয়েছে তা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নেওয়ার আল্টিমেটাম দেন।

ওলামাদের অভিযোগ, তারাবো মারকাজ মসজিদের সাদপন্থীরা এত দিন আওয়ামী লীগ সরকারের সঙ্গে যোগসাজশ করে মসজিদটির নিয়ন্ত্রণ রেখেছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই মসজিদে থাকা সাদপন্থীরা নিজ থেকেই সেখান থেকে সরে যায়। কিন্তু এখন সাদপন্থীরা থানায় গিয়ে তাদের ওপর মারধরের অভিযোগ তুলছে। যা পুরোটাই মিথ্যা ও ভিত্তিহীন। এমন পরিস্থিতিতে ওলামারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন। ওলামাদের দাবি, মিথ্যা অভিযোগের মাধ্যমে সাদপন্থীরা তাদের হেয় করার চেষ্টা করছে।

বাংলাদেশে তাবলীগ জামাতের ভেতরে দু’টি গ্রুপের দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরে। এই দ্বন্দ্বের কেন্দ্রে আছেন তাবলীগ জামাতের কেন্দ্রীয় নেতা ভারতীয় মোহাম্মদ সাদ কান্দালভি। কান্দালভির কথাবার্তা আহলে সুন্নাত ওয়া’ল জামাতের বিশ্বাস ও আকিদার বাইরে বলে অভিযোগ তুলেছে তাবলীগের আরেকটি দল। কিন্তু সাদ কান্দালভির সমর্থকরা বলছেন,তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশে সংগঠনটির কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। ‘

শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪

 

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like