

নিউজ ডেস্ক :
দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেলাল হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার কুইক চিকস মুরগি ফার্মের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেনের বাড়ি বগুড়ার কাহালু থানার জোবার পাড়া গ্রামে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ধানের তুষবোঝাই একটি ট্রাক ও বিপরীত দিক থেকে থেকে ছেড়ে আসা অপর একটি খালি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কুইক চিকস মুরগি ফার্মের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের দিক দুমড়েমুচড়ে যায় এবং ধানের তুষবোঝাই ট্রাকের শ্রমিক বেলাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দুই ট্রাকের চারজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








