ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশ

ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর-৪ আসনের সম্ভাব্য প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী। মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর আবু তাহের তালুকদারের সভাপতিত্বে এবং পৌরসভা জামায়াতের যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের জন্য আমরা কাজ করছি। যাদের মধ্যে আল্লাহ ভীতি রয়েছে তাদের হাতেই দেশ নিরাপদ থাকবে। তাই আমরা আগামীতে জামায়াতে ইসলামীর শাসন দেখতে চাই। এ দেশের মাটিতে আর কোন ফেসিস্ট শাসকের সুযোগ দেওয়া হবে না।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের জেলা মানবসম্পদ বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ভারপ্রাপ্ত আমীর আবুল হোসাইন, সাবেক আমীর আব্দুল মান্নান খান, ইউনুছ হেলাল, পৌরসভা আমীর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, পৌরসভা কর্মপরিষদ সদস্য শাহ মো. মহিবউল্যাহ, শহর জামায়াতের সাধারণ সম্পাদক মো. শেখ বেলায়েত হোসেন, ছাত্রশিবির চাঁদপুর জেলা সভাপতি মহররম আলী, সাবেক সভাপতি আকরামুল ইসলাম, ফরিদগঞ্জ শহর সভাপতি মাহমুদ মীর প্রমূখ।

মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like