দোহারে মা ইলিশ সংরক্ষণ অভিযান : মোবাইল কোর্টে ১ জনের জেল

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি :

ঢাকার দোহারে ১৫ অক্টোবর (মঙ্গলবার) উপজেলার মুকসুদপুর, নারিশা, মেঘুলা বাজার ও মৈনট ঘাট সংলগ্ন পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরার অপরাধে ১ জন জেলেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এবং জব্দকৃত আনুমানিক দেড় লক্ষ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ব্যবহৃত নৌকাটি বাজেয়াপ্ত করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শিরীন সুলতানা মুন্নী এবং কুতুবপুর নৌ-পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার ভূমি মো মামুন খান সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করেন।

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like