

বিশেষ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলীকে (৬০) গ্রেফতার করেছে র্যাব-১। বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র্যাব -১ এর কোম্পানী কমান্ডার সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) মেজর আবির হোসেন জানান, গত ৫ আগষ্ট রূপগঞ্জের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের জনকল্যাণ স্কুলের সামনে স্থানীয় নব কিশোলয় স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া (১৭) হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইলফোন, একটি ঘড়ি ও নগদ ৩৯ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, নিহত স্কুল ছাত্র রোমান মিয়ার খালা বাদী হয়ে ৪৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার আসামী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী হাজতে রয়েছেন। গ্রেফতারকৃত জায়েদ আলী কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামের মৃত. নোয়াব আলীর ছেলে।
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?









