

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলায় লায়ন্স ক্লাব অফ ঢাকা রোজ এর আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।

২৬ অক্টোবর ( শনিবার) সকালে উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সাবেক কাউন্সিল চেয়ারপার্সন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি লায়ন খন্দকার আবু আশফাক।
প্রধান অতিথির বক্তব্যে আশফাক বলেন, দোহার-নবাবগঞ্জে কোন অন্ধত্ব রোগী থাকবেনা, যারা চোখে দেখার সক্ষমতা হারিয়েছেন তাদের জন্য এই সেবামূলক কর্মসূচী অব্যাহত থাকবে। এছাড়া যে সকল রোগীদের চোখে ছানী অপারেশনের প্রয়োজন রয়েছে তাদের ঢাকা নিয়ে লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করানো হবে।
উক্ত কর্মসূচীতে প্রায় একহাজার রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, চশমা ও ওষুধ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের কাউন্সিল চেয়ারপার্সন ফারহানা বখস্, জেলা গভর্নর সামসুল আলম, গ্লোবাল কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আকরাম উজ্জামান, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেমসহ লায়ন্স ক্লাবের অন্যন্য কর্মকর্তা এবং বিএনপি ও অংঙ্গসংগঠণের নেতাকর্মীরা।
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








