

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)
নবাবগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪ শত লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ মো. জালাল খান(৩৮) ও পিয়ারা বেগম (২৬) নামে দুইজনকে আটক করেছে। আটককৃত মো. জালাল খান উপজেলার নিলাম্বভরপট্টি গ্রামের মৃত মুসলিম খানের ছেলে এবং পিয়ারা বেগম রূপারচর এলাকার সাগর বেপারীর স্ত্রী।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোমিনুনর রহমান জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রূপারচর গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের টিম অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ি থেকে সর্বমোট ৪ শত লিটার দেশীয় চোলাই মদ, ১০ কেজি গাঁজা এবং মদ তৈরির সরঞ্জামাদীসহ মো. জালাল খান ও পিয়ারা বেগমকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








