

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত বর্ণমালা বিদ্যালয়ের ইটভাটার সুবিধা বঞ্চিত শিশুরা পেলো শীতবস্ত্র।

গত রবিবার (০৫ জানুয়ারি ) বিকেলে মাঝিরকান্দা সংলগ্ন চানলাই ইটভাটায় গড়ে উঠা এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মেসার্স প্রতিভা এন্টারপ্রাইজ অর্থায়নে বিকাশ লিমিটেডের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় চানলাই ইটভাটায় সুবিধা বঞ্চিত শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র সহ শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি,সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার নজরুল ইসলাম, জুবায়ের আহম্মেদ, বিকাশ লিমিটেডের টেরিটরি অফিসার শাহরিয়ার সজল, বিকাশ লিমিটেডের ম্যানেজার আবু বক্কর রন্টি , মু. তারেক রাজীব, দোহার-নবাবগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সহ আরো অনেকে।
মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন








