রাজশাহীতে ডাকাতির সময় আটক ২

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি :

রাজশাহী নগরীর তালাইমারী কাঁচা বাজার সংলগ্ন এনামুল হকের বাড়িতে ডাকাতির সময় এলাকাবাসীর প্রতিরোধের মুখে দুইজন ডাকাত আটক হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাতে একদল ডাকাত বাড়িটিতে হানা দেয় এবং লুটপাটের চেষ্টা চালায়।

স্থানীয়দের টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে। পরে গণধোলাই দিয়ে মো. তাহামিদ ইসলাম (২৬) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি নগরীর সাগর পাড়ার মো. তৌফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আরও দুইজনের সম্পৃক্ততার কথা উঠে এসেছে। তারা হলেন উম্মে হানী শিলা,যিনি বিনোদপুরের আবু সাহাদাৎ সায়েমের স্ত্রী।

এলাকাবাসীর সাহসিকতায় অপরাধীরা ধরা পড়ায় তাদের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি মো: আব্দুল মালেক বলেন,আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।জড়িত অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দুইজনকে জনগণ গণধোলাই দিয়েছে তাদেরকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রেখে রাজশহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like