

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে ১৯০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪০টিতে দির্ঘসময় ধরে প্রধান শিক্ষকের পদ শূণ্য রয়েছে। এদিকে সহকারী শিক্ষকের ১৩শ ৩৫টি পদসংখ্যার মধ্যে ১শ২০টি পদ রয়েছে শূন্য। ফলে সংশ্লিষ্ট স্কুলগুলোতে প্রশাসনিক ও একাডেমীক পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

শুধু তাই নয়, সহকারী প্রাথমিক শিক্ষাকর্মকর্তা (এটিইও)‘র ৮টি পদের মধ্যে ৫ টি পদই অনেকদিন যাবৎ শূন্য রয়েছে। ফলে স্কুল পরিদর্শণ ও দৈনন্দিন দাপ্তরিক কার্য়ক্রমে স্থবিরতা বিরাজ করছে। এতে উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বভাবিক কার্যক্রম চালাতে মুশকিলে পড়তে হচ্ছে বলে ইত্তেফাককে জানান।
অভিভাবক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা জানান, আমাদের কোমল মতি শিশু শিক্ষার্থীরা শিক্ষকের অভাবে পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া এখানে এ সমস্যা নিরসনে বিকল্প কোন ব্যবস্থা করা হচ্ছে না। অপরদিকে এরই মাঝে অনেক শিক্ষক প্রশিক্ষণে থাকায় এর মাত্রা আরোও বেড়েই চলছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষাকর্মকর্তা শিরিন সুলতানা প্রিয় সময়কে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট শূন্যপদের তালিকা পাঠানো হয়েছে। আশা করি কম সময়ের মধ্যে এ সমস্যা নিরসন করা যাবে।
তবে তিনি ৫টি সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূন্য হওয়ায় স্বাভাবিক অফিস কাজ চালাতে ও স্কুলগুলো নিয়মিত পরিদর্শন করাতে না পারায় শিক্ষার মান ঠিক রাখা কষ্ট হচ্ছে বলে জানান।
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









