রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রায়পুরের ৯নং ইউনিয়ন বিএনপির লিফলেট বিতরণ

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধি।

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপরজেলার ৯নং ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির সকল নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) বিকালে ৯ নং ইউনিয়ন বাসীর কাছে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট পৌছিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইঁয়া, সাংগঠনিক সম্পাদক ৯ নং ইউনিয়ন বিএনপি। শফিক ব্যাপারী, যুগ্ম সম্পাদক ৯নং ইউনিয়ন বিএনপি। হারুন হাওলাদার, ৫ নং ওয়ার্ড বিএনপির। সাধারণ সম্পাদক, ফজল আহমদ, ৭ নং ওয়ার্ড বিএনপির। সভাপতি, দুলাল পাটোয়ারী সাবেক যুবদলের সভাপতি।

মিজান হাওলাদার, ৯ নং ইউনিয়ন যুব নেতা। জুয়েল আখন, ৯ নং ইউনিয়ন যুব নেতা। নূর হোসেন মাস্টার, ৯ নং ইউনিয়ন যুবনেতা।
ইউসুফ ৯ নং ইউনিয়ন যুবনেতা। মুমিন হাওলাদার, মিন্টু হাওলাদার সহ অনেক নেতাকর্মী।

সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা ঘোষণা করেছে বিএনপি।বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দফা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন : হায়দারগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মজুমদারের বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কয়েক বছর ধরেই রাষ্ট্রকাঠামো নিয়ে সংস্কারের কথা বলে আসছে। ২০১৬ সালে খালেদা জিয়া দলটির ভিশন ২০৩০ ঘোষণা করেন। এরপরের কয়েক বছর ধরে দলের অভ্যন্তরে ও শরিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে জুলাই ২০২৩-এ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার ঘোষণা দেন। যদিও বিএনপি ও এর শরিক দলগুলো বিভাগীয় পর্যায়ে তাদের ৩১ দফা নিয়ে সেমিনার ও আলোচনা সভা করেছিল, কিন্তু তা সাধারণ জনগণের কাছে খুব একটা পৌঁছায়নি।

পতিত ফ্যাসিস্ট আমলে বিরোধীদলীয় নেতা-কর্মী ও নাগরিক সমাজের ওপরে নির্যাতন ও বাক্‌স্বাধীনতার অভাবের কারণে মূলধারার গণমাধ্যমগুলোতেও বিরোধী দলগুলোর সংস্কার প্রস্তাবগুলো নিয়ে খুব বেশি আলোচনা লক্ষ করা যায়নি। বিএনপির সঙ্গে সঙ্গে নাগরিক সমাজের মধ্যে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ নামের সংগঠনটিও রাষ্ট্রকাঠামো মেরামত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like