ফরিদগঞ্জে বন বিভাগের খামখেয়ালীপনায় থানা ক্যাম্পাসের গাছগুলোর টেন্ডার প্রক্রিয়া আটকে আছে

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে বন বিভাগের খামখেয়ালিপনায় থানা ক্যাম্পাসের ৭টি গাছ অপসারণে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে আসছে গ্রীষ্ম মৌসমে কাল বৈশাখী ঝড়ে গাছগুলো হেলে/উপড়ে পড়ে বড় ধরণের ক্ষয়-ক্ষতির আশংকা করছে।

তথ্য সূত্র জানিয়েছে, ৫ জানুয়ারী/২০২৩ সনে জেলা পুলিশ সুপারের আবেদনের প্রেক্ষিতে ৭টি গাছ ৭৪ হাজার ৫শত টাকা মূল্য নির্ধারণ পূর্বক টেন্ডার আহবান করলে , ১৫ ডিসেম্বর /২৪ সনে থানা ক্যাম্পাসে প্রকাশ্যে নিলাম দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বন বিভাগের অফিসের দুটি সেগুন গাছের মূল্য মাত্র ৬ হাজার টাকা নির্ধারণ করা হলেও থানা ক্যাম্পাসের ৭ টি রেইন ট্রী ১টি মিনজিরি ও জালানি কাঠ ২শ ৬৪ ঘনফুট এর মূল্য নির্ধারণ করলো বন বিভাগ ৭৪ হাজার ৫শত টাকা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাজার মূল্যের চেয়ে অধিক মূল্য নির্ধারণের কারণে গাছ নিতে কেউ আগ্রহ প্রকাশ করছেনা। গাছগুলোর কারণে পুলিশের আবাসন , থানার ভাউন্ডারী দেয়াল ও আশপাশের মানুষ ঝুঁকিতে রয়েছে ।

ঠিকাদার আঃ খালেক ইত্তেফাককে জানান, আমি গাছগুলো নিয়ে অনেক টাকা লোকসান দিতে হবে। অধিক মূল্য নির্ধারণ কারিদের দায়ী করলেন এ ঠিকাদার।

থানার অফিসার ইন চার্জ মোঃ শাহ্ আলম জানান,বন বিভাগের খামখেয়ালীপনা ও অতিরিক্ত মূল্য নির্ধারণ করায় গাছগুলো ঠিকাদার কেটে নিচ্ছে না।

উপজেলা বন কর্মকর্তা মোঃ কাউসার জানান, যদি অধিক মূল্য নির্ধারণ হয়ে থাকে, তাহলে পুন:রায় আবেদন করলে আমরা পুন:মূল্য নির্ধারণ করতে পারবো। একবার টেন্ডার পক্রিয়ায় প্রায় দেড় লাখ টাকা খরচ হয়।

জেলা বনবিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বলেন, আমরা ফরিদগঞ্জ বন অফিসের দেওয়া তথ্য মোতাবেক মূল্য নির্ধারণ করেছি। পুন: মূল্য নির্ধারণ প্রক্রিয়া ব্যয়বহুল বলে জানিয়েরেছন।

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রোববার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এম আর আর

You might like