রাজশাহী পুঠিয়ায় ধর্ষণ চেষ্টা মামলা না নেয়ায় মানববন্ধন

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি :

রাজশাহী পুঠিয়া উপজেলার ধর্ষণের চেষ্টা করা মামলা থানা নিতে থানা পুলিশের গড়িমসি করা এবং ধর্ষণের আসামীকে আটক না করায় বিকেল ৫টায় ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলা পরিষদের প্রধান গেটে সামনে ভুক্তভোগি পরিবার মানববন্ধন করেছে।

ভুক্তভোগি পরিবার পরিবারের অভিযোগ,উপজেলার জিউপাড়া ইউনিয়েন শরিষাবাড়ি গ্রামের সাইদুর রইসলামের ছেলে শিহাব হোসেন প্রতিবেশি মামা ২৬ ফেরুয়ারি দুপুরে কলেজ পড়ুয়া মেয়ের ঘরে নামাজ আদায় অবস্থায় একা পেলে তাকে ধর্ষণের চেষ্টা করে। আমরা ওই দিন থানা অভিযোগ দেওয়ার পরও থানা পুলিশ মামলা নিতে গড়িমসি শুরু করে।

মানববন্ধনে ভুক্তভোগির বাবা আবুল কালাম বলেন, চারদিন অতিবাহিত হওয়ার পর থানা এখনো পর্যন্ত মামলা হিসাবে গ্রহন করেনি। আমরা বাধ্য হয়ে মেয়ের ধর্ষণের বিচারের দাবিতে আমার পরিবার এবং এলাকাবাসী মিলে মানববন্ধন করছি।

ভুক্তভোগির মা সেলিনা বেগম বলেন, জাহেলী যুগে মেয়েদের জন্মের পর মেয়ে শিশুদের মেরে ফেলা হত। আমার মেয়ে ঘরে এবং বাহিরে নিরাপদ না। আজ এমন দিন দেখতে হবে জানলে তাকে জন্মে সময় মেরে ফেলতাম। আমরা এমন অপরাধের বিচার চাই।

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন,আজকে ধর্ষণ করার চেষ্টা ঘর্টনাটি মামলা হিসাবে গ্রহন করা হয়েছে। আমরা আসামীকে আটক করার চেষ্টা করছি।বিভিন্ন যায়গায় আসামীকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

প্রকাশ : রোববার, ০২ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like