

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উক্ত দিবসটি উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য শনিবার(৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এক র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তফাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু। উপজেলা বিএনপির সভাপতি আঃ সামাদ মন্ডল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহানাজ পারভিন,সাংবাদিক ফজলুল হক দুদু,রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ।
এ সময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও নারী সংগঠনের নেত্রীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশ : শনিবার, ০৮ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









