

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬ ডাকাত হয়েছে।

বগুড়া জেলার শেরপুর থানাধীন ২নং গাড়ীদহ ইউপির অন্তর্গত মহিপুর বুড়িতলা গ্রামস্থ সোহরাব হাজির গোডাউন ঘরের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের উপর একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার প্রস্তুতি গ্রহন করার উদ্দেশ্যে সমবেত হলে নিম্ন বর্নিত ডাকাতদের আটক করেন এবং ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র-সস্ত্র উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। মোঃ ওমর ফারুক (২৩),পিতা-মোঃ জাহিদুল ইসলাম, সাং-বড় ফুলবাড়ি,
২। মোঃ জাকির আহম্মেদ ওরফে জনি (২১), পিতা-মোঃ সিদ্দিক
৩। মোঃ সামিউল (১৯), পিতা বাদশা মিয়া
৪। মেহেদী হাসান রব্বানী (২৩), পিতা-আনিছুর রহমান খাজা, ৫। আরফান আলীম (২৫), পিতা-মোঃ ইদ্রিস আলী, সর্ব সাং-ছোট ফুলবাড়ি,
৬। মোঃ আঃ গফ্ফার ওরফে সবুজ (১৯), পিতা-মৃত গোলাম আজম, সাং- জয়নগর, সর্ব থানা-শেরপুর, জেলা-বগুড়া। উপরোক্ত ০৬(ছয়) জন আসামিকে অদ্য ০৭/০৩/২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতঃ-
১। একটি সবুজ রংয়ের পুরাতন ব্যবহৃত ব্যাটারী চালিত ইজি বাইক, যাহার মূল্য আনুমানিক ১,০০,০০০/-টাকা।
২। স্লাই রেঞ্জ ২টি, একটি ছোট অপরটি বড়, ১টি ইস্কু ড্রাইভার।
৩। একটি হলুদ ও কালো রংয়ের তালা কাটার কাচি, যাহা লম্বা ১৪ ইঞ্চি
৪। ১০ হাত লম্বা লাইলনের রশি, ১টি হলুদ বংয়ের কসটেপ।
৫। একটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল, যাহা কাঠের বার্টসহ লম্বা ১৮ ইঞ্চি
৬। একটি ছোরা, কাঠের বাট সহ লম্বা ১৩ ইঞ্চি ও মোট ০৬টি মোবাইল ফোন।
প্রকাশ : শনিবার, ০৮ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









