

রনজিৎ বর্মন :
“অধিকার, সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার(৮ মার্চ) সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রণী খাতুন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান শাহানা হামিদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির, প্রেসক্লাব কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক গাজী আল ইমরান, নকশীকাঁথা পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, ডিআরআরএ প্রতিনিধি আনজির হোসেন, ব্রাক প্রতিনিধি কামাল হোসেন, ব্রেকিং দ্যা সাইলেন্স প্রতিনিধি খালেক প্রমুখ।
সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, নারীর বিভিন্ন সুযোগ সুবিধা, নারীদের ভূমিতে অধিকার প্রতিষ্ঠা, মজুরী বৈষম্য দূরীকরণ সহ অন্যান্য বিষয়ে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এনজিও ফোরামের উদ্যোগে উপজেলার নাজমা খাতুন, নূরুনাহার খাতুন, রাবেয়া খাতুন, মারুফা খাতুন ও রেশমা খাতুন দম্পতিকে সম্মননা প্রদান করা হয়।
প্রকাশ : শনিবার, ০৮ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











