

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে বহুল আলোচিত মা মেয়েকে ধর্ষণ সহ হত্যাকান্ডের চার্জশীটভূক্ত আসামী জাহাঙ্গীর বহাল তরিয়তে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নিহতের ভাই কবিরুল ইসলাম নয়ন মামলার বাদী হওয়ায় আসামী তাকেও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে নিহতের পরিবার।

মামলা সূত্রে জানাযায় উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের মৃত নবী হোসেনের পুত্র সৌদী প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাছলিমা আক্তার (৩৫) দুই মেয়ে মোহনা আক্তার (১১) বন্যা আক্তার (৭) নিজ বসতঘরে (গত ১৪ নভেম্বর ২৩) মা-মেয়ে তিন জনেরই মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তিনটি লাশই ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত শিশু মোহনা আক্তারের মৃতদেহে ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে। ১১ বছরের শিশুকে ধর্ষণ, পরে ঘটনাটি ধামাচাপা দিতে তিন তিনটে হত্যকান্ডের বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার মূল তদন্তকারী কর্মকর্তা হোসেনপুর থানার তৎকালীন ওসি আসাদুজ্জামান টিটু আসামী জাহাঙ্গীরের হাতে ও ডানায় অনেকগুলো নকের আঁচড়ের আলামত পায়। পরে সিআইডির সহযোগীতায় নিহত তিনজনের নখের নমুনা ও আসামীর আলামত ফরেনসিক বিভাগে পাঠানো হলে আসামী জাহাঙ্গীরের ডিএনএ মিলে যায়। এতে পুলিশ নিশ্চিত হয় জাহাঙ্গীরই ওই মা মেয়ে তিনজনের হত্যাকারী ও ধর্ষক। পরে জাহাঙ্গীরের বিরোদ্ধে অভিযোগ দাখিল করা হলে তাকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছিল। হত্যা ও ধর্ষণ মামলার চার্জশীট ভুক্ত আসামী জামিন পাওয়ার বিষয়টি অদৃশ্য শক্তির ধু¤্রজাল বলে সচেতন মহল ধারনা করছেন।
মামলার বাদী নিহত তাছলিমার ভাই অভিযোগ করে বলেন “ আমার বোন ও ২ ভাগ্নীর হত্যা ও ধর্ষণকারী আসামী জাহাঙ্গীর ঢাকা হাইকোর্ট থেকে টাকার বিনিময়ে জামিন নিয়ে এসে বহাল তরিয়তে ঘুরাফেরা করছে। জাহাঙ্গীর প্রায়ই আমার সামনে এসে আমার চলাফেরার গতিবিধি পর্যবেক্ষন করে এবং আমাকেও হত্যার হুমকি প্রদান করায় আমি আতঙ্কিত আছি। আমি এ হত্যাকান্ডের সুবিচার চাই।” নিহত দুই শিশুর চাচা গোলাম মস্তোফা জানান, আসামী জাহাঙ্গীর জামিনে মুক্তি পেয়ে আসলেও প্রতিবেশীসহ এলাকাবাসী তাকে সামাজিক ভাবে প্রত্যাখান করে জনবিচ্ছিন্ন রেখেছে তবে হত্যাকান্ডের ঘটনাটি প্রায় দের বছর পার হয়ে গেছে আমরা গরীব বলে এখন পর্যন্ত উপযুক্ত বিচার পাচ্ছি না । ধর্ষণ ও হত্যাকান্ডটির দ্রুত বিচার নিশ্চিত করে জগন্যতম অপরাধীর ফাঁসির দাবী জানান এলাকাবাসী।
রফিকুল/প্রিয় সময়
প্রকাশ : সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









