পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ট্রাকের চাক পিষ্ট হয়ে কৌশলা রানী (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল চালক বাসুদেব আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ ) বিকেলে বোদা পৌরসভার এগারো মাইল নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত কৌশলা রানী ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার খলিশাকুড়ি এলাকার ছবিলাল বর্মনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলযোগে বোদা থেকে বাড়ির দিকে ছেলের সাথে যাচ্ছিলেন কৌশলা রানী। উপজেলার এগারো মাইল মোড় এলাকায় পৌঁছায়। এসময় একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়েই মৃত্যু হয় তার।

বোদ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে।

প্রকাশ : মঙ্গল বার, ১৮ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like