রায়পুরে ছাত্রদলের সদস্য হতে উৎসুক শিক্ষার্থীদের ভিড়

রায়পুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলায় রায়পুর সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শিক্ষা, ঐক্য, প্রগতি” — এই মূল স্লোগানকে ধারণ করে নতুন সদস্য সংগ্রহ করা শুরু হয়েছে। শিক্ষার্থীদের কাছে সরাসরি সদস্য ফরম বিতরণ করবে ছাত্র সংগঠনটি।

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লিন ইমেজের ছাত্র রাজনীতি গড়ে তুলতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে রায়পুর ছাত্রদল। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রায়পুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ কার্যক্রম উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

এ সময় ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। আগ্রহের সঙ্গে ফরম সংগ্রহ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. জামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব আবদুল আল নোমাম রিফাত, যুগ্ন আহ্বায়ক মেহেদি হাসান আয়নান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম নিশাদ, সদস্য সচিব সেহাগ হোসেন, কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী হারিছ আহমেদ মন্জু, ছাত্রদল প্রমুখ।

মোঃ হৃদয় হোসেন / প্রিয় সময়

প্রকাশ :  বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like