

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট থানা এলাকার হিলি স্থলবন্দর সড়কে রাত্রিকালীন দায়িত্ব পালনকালে একটি পুলিশ গাড়িকে যাত্রীবাহী গাড়ি মনে করে থামিয়ে দেয় ডাকাত দল। ঘটনার পর পরই পুলিশ তৎপরতার সঙ্গে দুই ডাকাতকে গ্রেপ্তার করে।

সূত্র জানায়, রবিবার গভীর রাতে ঘোড়াঘাট থানার একটি টহল গাড়ি হিলি স্থলবন্দর সড়কে দায়িত্ব পালন করছিল। এ সময় একদল ডাকাত টহল গাড়িটিকে যাত্রীবাহী মাইক্রোবাস মনে করে থামানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে ডাকাত দলের সদস্যদের ধরার জন্য অভিযান চালান। অভিযানে দুইজন ডাকাত ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার হয়। বাকিরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃনাজমুল হক বলেন, “ডাকাত দল ভুল করে আমাদের গাড়ি থামাতে গিয়ে নিজেই ফেঁসে যায়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আমরা দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”
আল আমিন/প্রিয় সময়
প্রকাশ : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









