রায়পুরে মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সাতদিন আটকে রেখে হিন্দু যুবকের ধর্ষণ

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে এক তরুণীকে (১৪) তুলে নিয়ে জেলা শহরের একটি বাসায় সাতদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে জয় কুড়ি (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় শনিবার লক্ষ্মীপুর আদালতে মামলা হলে তা রেকর্ড করেন রায়পুর থানা পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত জয় কুড়িসহ তিনজনকে খুঁজছে পুলিশ।রোববার (৩১ আগষ্ট) সকালে রায়পুর থানায় এসআই মামলার তদন্তকারি কর্মকর্তা মিল্টন সাংবাদিকদের বলেন, ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে আটকেরচেষ্টা চলছে।

অভিযুক্তরা ওই তরুণীকে শনিবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় রায়পুর শহরের মৎস প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফেলে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী নিজেই। ওই তরুণী বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালের ডাক্তারের পরামর্শে নীজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার সুত্রে জানা যায় , গত ২৫ আগষ্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে তরুণীর মুখে রুমাল চেপে মাইক্রোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তরুণীকে সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুইয়া সড়কের হনার বাড়ীর স্বর্ণ ব্যাবসায়ী অনন্ত কুড়ীর ছেলে জয় কুড়িসহ ৩-৪ জন ব্যাক্তি। এঘটনায় জয় কুড়ীর খোঁজে তাদের বাড়িতে গেলে তার পিতা ও মাতা খারাপ আচরণ করে।

পরবর্তীতে শনিবার (৩০ আগষ্ট) রায়পুর শহরে মৎস প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায়। একজন পথচারী তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তার অভিভাবক ডাক্তারের পরামর্শে তাকে বাসায় নিয়ে যান।

পুর্বলাচ এলাকাবাসী জানান, অভিযুক্ত জয় কুড়ি তার বাবার সাথে শহরে স্বর্ণ ব্যাবসায় সহযোগিতা করে। দোকানে যেকোনও সুন্দরী তরুণী আসলে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তাদের সর্বনাশ করে। এই মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তুলে সবর্নাশ করে দিলো।

এস আই মিল্টন বলেন, তরুণীর করা আদালতের মামলাটি রেকর্ড করা হয়েছে। নির্যাতিত তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার আসামি বখাটে জয় কুড়িসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy