

তারাশ প্রতিনিধি :
তারাশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি ওষুধের সংকট দেখা দিয়েছে। গ্রামের সাধারণ মানুষ বারবার হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন, কিন্তু প্রয়োজনীয় ওষুধ না পেয়ে ফিরে আসছেন।

এ বিষয়ে যোগাযোগ করলে কমপ্লেক্সের এক চিকিৎসক, যিনি নাম প্রকাশ করতে চাননি, জানান—“বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের কাছে কোনো ওষুধ আসেনি। প্রতিদিন হাসপাতাল খোলা রাখা কি সম্ভব?”
এই সংকটের ফলে গ্রামের মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এবং চিকিৎসা না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছেন।
জনগণের প্রত্যাশা ছিল—আগে যেভাবে ওষুধ পাওয়া যেত, এখনো সেই সুবিধা থাকবে। কিন্তু বাস্তবতা হলো, এখন আর সেই ওষুধ পাওয়া যাচ্ছে না।
এই অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি, যাতে সাধারণ মানুষ তাদের মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫















