

মাইনুল ইসলাম রাজু. আমতলী বরগুনা প্রতিনিধি
স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে আজ ৬ নভেম্বর বরগুনা জেলার আমতলী উপজেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে দুপুরের এক বেলা খাবার বিতরণ করা হয়। আমতলী পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সংগঠনের সদস্যরা এসব অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন।

খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক রাফসান রাফি, প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ এবং অর্থ সম্পাদক আলামিন।
এ সময় সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম বলেন, “আমাদের সংগঠন সবসময় মানুষের কল্যাণে কাজ করে। সমাজের তরুণরা যদি মানবিক কাজে এগিয়ে আসে, তবে আগামীর বাংলাদেশ হবে আরও সুন্দর ও মানবিক।”
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড













