এবার রাউজানে বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কুইয়াপাড়া চৌধুরীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গুলিতে আহতরা হলেন- রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল।

তারা সবাই স্থানীয় বিএনপির বিবদমান দুই গ্রুপের উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী বলে জানা গেছে।

এ হামলায় পদ স্থগিত থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদককে দুষছেন গোলাম আকবর খোন্দকারের অনুসারীরা।

গোলাম আকবর খোন্দকারের অনুসারী রাউজান উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘গিয়াস কাদের চৌধুরীর ক্যাডার সন্ত্রাসীর নেতৃত্বে সশস্ত্র হামলায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক।’

তিনি বলেন, ‘৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালনের উপস্থিতি সভা শেষে বাড়ি যাওয়ার পথে রাউজান বাগোয়ান কুইয়াপাড়া চৌধুরীপাড়া এলাকায় রাত ৯টার দিকে সাত-আটজন সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।’

তবে এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের অফিসিয়াল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি কখনো বন্ধ কখনো ব্যস্ত পাওয়া গেছে।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বায়েজিদ থানার চাইলত্যাতলীতে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। এতে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ও ১৮ মামলার আসামি ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নিহত হন। (সূত্র : জাগো নিউজ)

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy