

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা হোসেনপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৬ নভেম্বর ) দুপুরে উপজেলা হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, উপজেলা বিএনপির আহবায়ক কিশোরগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী মো : জহিরুল ইসলাম মবিন,বীর মুক্তিযোদ্ধা খন্দকার হারুন অর রশীদ, উপজেলা জামাতের আমীর মো : আমিনুল হক, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ও হোসেনপুর উপজেলা মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের প্রধান সমন্বয়ক দৈনিক দিনকাল প্রতিনিধি মো: রফিকুল ইসলাম লেখক ও কলামিস্ট এসএম মিজানুর রহমান মামুন, হোসেনপুর এনসিপি প্রধান সমন্বয়কারী মো: জাকির হোসেন, জুলাই যোদ্ধা মোস্তাক আহমেদ রাব্বী প্রমুখ।
জেলা প্রশাসক সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে নিরাপত্তাসহ স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা ও হোসেনপুর উপজেলার মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সকল সাংবাদিক সদস্য উপস্থিত ছিলেন।
২৭নভেম্বর ২০২৫ খ্রি.















