মেহেরপুরের ‎গাংনীতে বিষপানে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

হিরক খান, মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে বিষপানে সাব্বির হোসেন (২৫) নামের একজন মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎নিহত শিক্ষক গাংনী উপজেলার তেরাইল দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক এবং একই উপজেলার দেবীপুর গ্রামের মৃত কাফিরুল ইসলামের ছেলে সোমবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে ঘাস পোড়ানো বিষপান করেন তিনি। গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া রেফার করেন। পরে অবস্থার আরও অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


‎স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদ্রাসার এক শিশুকে তার বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় অনৈতিক আচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সালিশ বৈঠকের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়।

‎এরপর থেকেই আত্মগোপনে ছিলেন সাব্বির হোসেন। কয়েকদিন নানার বাড়িতে অবস্থান করার পর সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে ঘাস পোড়ানো বিষ পান করে।

প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy