চাঁদপুরের শাহরাস্তিতে স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে স্বামীকে ভিডিও কলে রেখে সালমা আক্তার (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেলে উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা মধ্য বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত সালমা আক্তার উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের দৈয়ারা বেপারী বাড়ির বাসিন্দা। পাঁচ বছর পূর্বে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর ছোয়ানী বাড়ির সৌদিপ্রবাসী মো. রিয়াদ হোসেনের (২৬) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার।
তাঁদের সংসারে ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্বজনরা জানায়, বেশ কিছু দিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার বিকেলে সালমা তাঁর ৪ বছরের সন্তানকে ঘরের বাইরে পাঠিয়ে দিয়ে প্রবাসী স্বামী রিয়াদের সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশিত : শনিবার, ০২ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy