

কুড়িগ্রাম প্রতিনিধি
শিশু রামিশা সহ দেশব্যাপী অব্যাহত ধারাবাহিক শিশু ধর্ষণ, হত্যা ও অন্য সকল অপকর্মের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখা।
শনিবার (২৩ মে) বিকেল ৫টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান, জাতীয় নারীশক্তির নেতৃবৃন্দ সহ অনান্যরা।
বক্তারা বলেন, শিশু রামিশা সহ দেশে একের পর ধর্ষণ ও হত্যাকান্ড ঘটছে। অথচ এগুলোর সুষ্ঠু ও ন্যায়বিচার হচ্ছে না। এভাবে দেশ চলতে পারে না। অতিদ্রুত সকল ধর্ষণের আসামিদের গ্রেফতার করতে হবে। দেশে সকল ধরনের অপরাধ ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে হবে। যেন দেশে আর কোন শিশু সহ কোন ধর্ষণের ঘটনা না ঘটে।
মানববন্ধনে কুড়িগ্রাম এনসিপি, জাতীয় ছাত্রশক্তি, জাতীয় নারীশক্তি, জাতীয় শ্রমিকশক্তি সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের কয়েক শত কর্মী অংশ নেয়।
প্রকাশিত : শনি বার, ২৩ মে ২০২৬ খ্রি.
















