চাঁদপুর মৈশাদীতে পরকীয়ার কারণে এক সন্তানের জননী উধাও

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের, ৯নং ওয়ার্ডের গাজী বাড়ির মোঃ শুক্কুর গাজীর স্ত্রী তানিয়া আক্তার (২৮) পরকীয়ার কারনে এক সন্তান রেখে উধাও হয়েছে, গত ২৩ মে শুক্রবার ফজরের পর সে কাউকে কিছু না বলে,বাড়ি থেকে পালিয়ে যায়, পরকীয়ার কারনেই ৫বছরের সন্তানকে রেখে চলে যায় বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনার চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

জানা যায়, তানিয়া আক্তারকে গত ৫বছর পূর্বে শুক্কুর গাজী পারিবারিক ভাবেই বিয়ে করে, বিয়ের পর তার আবু বকর ছিদ্দিক নামে তাদের একজন ছেলে সন্তান জন্ম নেয়, শুরুতে দাম্পত্য জীবনে ভাল ভাবে কাটলে ও পরবর্তীতে পরকীয়ার কারনে তাদের দাম্পত্য জীবনে কোলাহল শুরু হয়।

তানিয়া আক্তারের গ্রামের বাড়ি আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামের মাল বাড়ি নাজির মালে দ্বিতীয় মেয়ে।

শুক্কুর গাজী জানান, আমাদের বিয়েরপর দাম্পত্য জীবন সুখেই কাটছিলো, আমি ব্যবসায়ী কাজে দিনের বেশি সময় বাহিরে থাকার সুবাধে, সে মোবাইলে পরকীয়ায় ঝড়িয়ে পড়ে, বিষয়টি আমার শ্বশুড় পক্ষকে জানিয়ে কোন লাভ হয়নি, সে যাওয়ার সময় আমার ঘর থেকে টাকা পয়সা,স্বর্ণলংকার নিয়ে যায়, আমি আমার ৫বছরের ছেলেকে নিয়ে বর্তমানে মহাবিপাকে রয়েছে।

প্রকাশিত : রোববার, ২৪ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy