হোসেনপুরে ব্র্যাক স্বপ্ন সারথী তরুণীদের মাঝে হাঁস মুরগির বাচ্চা ও নগদ টাকা বিতরণ

মো. রফিকুল ইসলাম, হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি :
হোসেনপুরে ব্র্যাক স্বপ্নসারথি তরুনীদের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃক হাঁস মুরগী পালন প্রশিক্ষণ ও সনদপ্রাপ্ত ৩৮ জন তরণীকে গ্রামীণ অর্থনীতি সচল ও পুষ্টির চাহিদা পূরণে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে ২০টি করে ৭শ ৬০ টি উন্নত জাতের হাঁস মুরগীর বাচ্চা বিতরণ করা হয়েছে।

এ ছাড়াও হাঁস মুরগি পালনের খরচ বাবদ নগদ ৮৫ হাজার ৫শ টাকা তরণীদের মাঝে বিতরণ করা হয়।

বুধবার হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে ব্র্যাক কার্যালয়ে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কিশোরগঞ্জ-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মুরাদ, এলাকা ব্যবস্থাপক মোঃ বাবুল মিয়া, সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হোসেন, শাখা ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন, সেল্ফ প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মজিবুর রহমান প্রামানিক, বিলকিস আক্তার অফিসার সেল্ফ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রকাশিত : বুধবার, ১৭ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy