চমক দেখাল রায়পুর: লক্ষ্মীপুর জেলা যুবদলের কমিটিতে একাই ১০ নেতা!

মোঃ হৃদয় হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি লক্ষ্মীপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।

বুধবার (১৭ জুন) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে আবদুল আলীম হুমায়ুনকে সভাপতি এবং সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে।

নবঘোষিত কমিটিতে রায়পুর উপজেলা ও পৌরসভার ১০ জন নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। তারা হলেন— সহ-সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন আরমান ও নুরে হেলাল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পাটোয়ারী ও জাকির হোসেন, সহ-প্রচার সম্পাদক গাজী নেছার উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আকবর হোসেন সম্রাট, শ্রম বিষয়ক সম্পাদক রুবেল হোসেন, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক স্বপন মৃধা এবং সদস্য ফাহিম হোসেন ও জাহাঙ্গীর ভূইয়া।

নবঘোষিত কমিটিতে রায়পুরের নেতাদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy