রায়পুরে কেরোয়া মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য মনবিনিময় সভা

মোঃ হৃদয় হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির করণীয় সম্পর্কে যৌথ মতবিনিময় সভা।

গতকাল ১৭ জুন বুধবার ও আজ ১৮ জুন ২০২৬ ইং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি জনাব,দেলোয়ার হোসাইন ভুঁইয়া। এতে সভাপতিত্ব করেন,বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব এ এস এম ফরিদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক,জনাব মিজানুর রহমান মোল্লা,সিনিয়র শিক্ষক (ইংরেজি) জনাব তৌহিদুল আমিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব,মো:আবদুল লতিফ। এতে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সাইফুল ইসলাম (এম এস সি- গনিত),সহকারি শিক্ষক নাছিমা আক্তার, ডলি মণ্ডল ও মিঠুন শেখ সহ অসংখ্য অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।

প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy