রায়পুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি তপন ভক্ত ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়পুর উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দ্বি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে তপন ভক্ত এবং সাধারণ সম্পাদক পদে প্রদীপ কুমার রায় নির্বাচিত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় রায়পুরের শ্রী শ্রী রাধা মোহন জিউর মন্দিরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি শ্রী স্বপন চন্দ্র নাথ।

অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শংকর মজুমদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাওছার, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী শিমুল সাহা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিলন মজুমদার।

সম্মেলনে রায়পুর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনের শেষ পর্যায়ে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তপন ভক্ত সভাপতি এবং প্রদীপ কুমার রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এবং সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশিত :  ‍রোববার, ০৯ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy