হোসেনপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তি ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেন।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন কার্যক্রম বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার কৃষিকার্ড, ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মন্দিরের পুরহিতসহ সকল ধর্মযাজকদের সম্মানী প্রদান কর্মসূচী বাস্তবায়নে গুরুত্ব তুলেধরে বিষদ আলোচনা করা হয়।

উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক দনবীর জহিরুল ইসলাম মবিন বলেন বিএনপি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে জুলাই যুদ্ধা ও নির্যাতিত নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করে অসহায় নিরীহ জনগনের পাশে দাড়ানোর আহবান জানান।

এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইইপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, এ আই খান শিবলু, শফিকুল ইসলাম কাঞ্চন, আবু বকর ছিদ্দিক বাক্কার, উপজেলা যুবদলের আহবায়ক সাফায়াত হোসেন সম্রাট, ছাত্

প্রকাশিত :  ‍সোমবার, ২৪ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy