পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা পৌরসভায় করোনা উপসর্গ নিয়ে মিজানুর রহমান (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বোদা উপজেলা হাসপাতলে করোনা ইউনিটে শনিবার রাতে মিজানুর রহমানের মৃত্যু হয়। সে জ্বর, সর্দী ও শ্বাসকষ্ট নিয়ে বোদা উপজেলা হাসপাতালে শুক্রবার সকাল থেকে ভর্তি ছিলেন। সে বোদা পৌর সভার সাতখামর এলাকার ফজির উদ্দিনের ছেলে। সে পেশায় এক জন চানের দোকানদার।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস আই এম রাজিউল করিম রাজু জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে মৃত ব্যক্তি করোনা পজিটিভ কি না।

এদিকে জেলায় নতুন করে পুলিশ ও সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ আরও ১৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জন। এ পর্যন্ত জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৪৪ জন।

পঞ্চগড়ে নতুন করে আরও ১৬ জনের করোনা ভাইরাস আক্রান্তের বিষয়টি পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান শনিবার রাতে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ১৬ জনের মধ্যে ২ জনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার পুরাতন পঞ্চগড় ও শহরের জালাশিপাড়া এলাকায়, ১০ জন বোদা উপজেলার, ১ জন তেঁতুলিয়া উপজেলার ও ৩ জন দেবীগঞ্জ উপজেলার। সন্ধ্যায় নতুন করে ১৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পরপরই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ১৬ জনের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করেছে পঞ্চগড় সদর, বোদা, তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলা প্রশাসন।

পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ১৬ জনের শরীর থেকে পৃথক পৃথক ভাবে পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ গত ১৬ জুলাই নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠায়।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় ১৬ জনের নমুনার রিপোর্ট পজিটিভ আসে। তবে তারা সবাই সুস্থ এবং নিজ নিজ বাড়িতে আছেন।

 

You might like