

যার যায় শুধু তারই যায় অন্য কারো কিছুই যায় আসে না
যার যায় শুধু সেই জানে কতো মেঘে কতো বৃষ্টি
যা যাবার তা তো চলেই গেছে আফসোস করে লাভ নেই
এমন করে সবাই কি ভাবতে পারে
কপালে ছিলো তাই এমন হয়েছে
ক’জনই বা এভাবে ভাবতে পারে
যে কষ্ট পায় তারই তো মনে থাকে
যে কষ্ট দেয় তার তো কিছুই মনে থাকে না

মানুষেরা মানুষকে কষ্ট দিয়ে পেট ভরে ভাত খেয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে
অনুশোচনার লেশমাত্র নেই
আসলে মানুষেরা এরকমই
যার যায় শুধু তার কাছেই মনে হয়- যার যায় না তার আসলে কিছুই যায় আসে না
প্রকাশিত : বুধ বার, ১৫ মে ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন









