

মেহেদী হাসান রাসেল, সখিপুর প্রতিনিধি :
টাংগাইলের সখীপুর জাতির জনক বঙ্গবন্ধুর মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করেছেন সখীপুর সবুজ পরিবেশ আন্দোলন। পরিবেশ আন্দোলন সখীপুর নেত্রীবৃন্দ বলেন মাননীয় প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ সারাদেশে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলতে হবে। তারই ধারাবাহিকতায় আমাদের এই কর্মসূচী। এই মৌসুমে সখীপুর উপজেলার বিভিন্ন স্থানে আমরা ১০ হাজার বৃক্ষের চারা রোপণ করবো।

সখীপুর উপজেলা সবুজ পরিবেশ আন্দোলনের বৃক্ষ রোপণ কর্মসূচির প্রধান অতিথি হিসাবে কাকড়াজান ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য ও কাকড়াজান ইউ/পি সদস্য মোঃ দেলোয়ার হোসেন, সবুজ পরিবেশ আন্দোলন সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ আলামিন সিকদার, সবুজ পরিবেশ আন্দোলন সখীপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ সুমন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
২৯ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ১৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১১ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার











