

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
গ্রাহক সেবাকে আরও আধুনিক, দ্রুত ও সহজলভ্য করার প্রত্যয়ে সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরার শ্যামনগর শাখায় মঙ্গলবার(১০ নভেম্বর) এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজার’স অফিস খুলনার জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল্যা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন স্মার্ট বাংলাদেশ বির্নিমানের ধারাবাহিকতায় সোনালী ব্যাংক পিএলসি গ্রাহকদের দোরগোড়ায় সর্বাধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নিরালস কাজ করে যাচ্ছে। এই এটিএম ও সিআরএম বুথ চালুর ফলে শ্যামনগর এলাকার গ্রাহকরা এখন থেকে ২৪ ঘন্টা টাকা উত্তোলন ও জমাদান সহ ব্যাংকিংসেবা উপভোগ করতে পারবেন।
সোনালী ব্যাংক পিএলসি শ্যামনগর শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রশান্ত ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস সাতক্ষীরার ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আমির খসরু।
অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস সাতক্ষীরার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শেখ সালাহউদ্দীন, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আশুতোষ দাশ ও খুলনা জেনারেল ম্যানেজার’স অফিসের সিনিয়র অফিসার মোঃ সাইফুদ্দীন আজমত, শ্যামনগর শাখার সকল অফিসারবৃন্দ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আলোচনাসভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ব্যাংকের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রি.














