স্বরূপকাঠির জগন্নাথকাঠি বন্দরের দখলদার উচ্ছেদ অভিযান

স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠি উপজেলার পৌরসভা এলাকার জগন্নাথকাঠি বন্দরের ফুটপাত থেকে দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজীর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

এসময় ফুটপাত দখল করে দোকান সাজানোর অভিযোগে ১৩ দোকানীকে সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জগন্নাথকাঠি বন্দরের এক শ্রেনীর দোকানী তাদের দোকানের সামনে আলাদা ভাবে চকি পেতে পসরা সাজিয়ে ব্যাবসা করে আসছেন। বিভিন্ন সময় আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালালেও কয়েকদিন যেতে না যেতে আবার একই ভাবে দখল করে তারা। কোন কোন দোকানী সড়কের মধ্যে তেলের ব্যারেল রেখে গোটা সড়কই চলাচলের অযোগ্য করে রাখেন। অভিযানকে স্বাগত জানিয়ে বিশিষ্ট জনেরা বলেন এ অভিযান অব্যহত থাকলে বন্দরে সুন্দর পরিবেশের সৃস্টি হবে। ক্রেতা সাধারনের চলাচলে সুবিধা হবে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২৯ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ১৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১১ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার

You might like