আগামী নির্বাচনে ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শেখ কবির

দিপু আহমেদ,হবিগঞ্জ প্রতিনিধি :

সারাদেশে ইতোমধ্যে বইছে আগামী ইউনিয়ন নির্বাচনের হাওয়া। তারই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলার আওতাধীন ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

আর ইতোমধ্যে শুরু হয়েছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌরঝাপ অনেকে রয়েছেন মাঠে কাজে ব্যস্ত অনেকে দলীয় মনোনয়ন পেতে বিভিন্ন ভাবে লবিং তদবিরে ও রয়েছেন। আর এরই মধ্যে প্রার্থী হবেন বলে নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা ২নং ইউনিয়নের কামড়াখাই গ্রামের কৃত্বি সন্তান যুক্তরাজ্য প্রবাসী ওল্ডহাম শাখা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক উপদেষ্টা কীর্তিনারায়ন কলেজ হলিমপুর নবীগঞ্জ শেখ কবির আহমেদ।

তিনি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামিলীগের মনোনয়ন প্রত্যাশী বলে ও নিশ্চিত করেছেন। তিনি বলেন এই ইউনিয়ন কে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামিলীগ যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এই এলাকার মানুষের জন্য ভালো কিছু করে যেতে চাই। এবং আমি আশা রাখি এই একাকার সব শ্রেনীর মানুষ আমার পাশে থাকবে এবং আমি সবার কাঁধে কাঁধ মিলিয়ে এই ইউনিয়নের জন্য মানুষের জন্য কাজ করতে আগ্রহী যদি এই এলাকার মানুষ তাদের নিজের সন্তান হিসেবে আমাকে নির্বাচিত করেন।

বর্তমান করোনা পরিস্থিতিতে সবার উদ্দেশ্যে তিনি বলেন,করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আরো সচেতন হতে হবে নিয়মিত হাত ধোঁয়ার চেষ্টা করুন, সচেতন থাকুন নিরাপদে থাকুন,স্ব্যস্হবিধী মেনে চলুন। সর্বশেষে তিনি সকলের দোয়া প্রত্যাশি।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৫ অক্টোবর ২০২০ খ্রি. ২০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৭ সফর ১৪৪২ হিজরি, সোমবার

You might like