স্বরূপকাঠিতে চার শিক্ষককে সংবর্ধনা

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠিতে চার গুনী শিক্ষককে (অবসরপ্রাপ্ত) শিক্ষাবিদ হাবিবুল্লাহ পদক ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে অরনি খেলাঘর আসরের পক্ষ থেকে গতকাল সোমবার সকালে জলাবাড়ী ইউপি মিলনায়তনে ওই সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের সভাপতি ধীরেন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন,স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা নিরঞ্জন হালদার, শিক্ষক মো. আব্দুল হালিম, সংবর্ধিত শিক্ষক রতন লাল মিস্ত্রি, মো. মোয়াজ্জেম হোসেন মানিক, মো. হারুন অর রশিদ, জয়া রানী ঘোষ প্রমুখ।

You might like