

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সহকারী সার্জন ডা. রুবাইয়াত সানজিদ হোসেন, উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ, মৎস্য অফিসার এস এম পারভেজ, ইন্সপেক্টর (তদন্ত) মো. আউয়াল কবির প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাৎ জাহান।










