কালুখালীতে নবাগত অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমানের যোগদান

শাকিল আদনান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলাধীন কালুখালীতে নবাগত অফিসার ইনচার্জ হিসাবে মোহাম্মদ মাসুদুর রহমান যোগদান করেছেন।

গত ৫ অক্টবর অপরাহ্নে তিনি নতুন অফিসার হিসাবে এ থানায় যোগদান করেন। এর পুর্বে তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত ছিলেন।

এছাড়া ও তিনি সাভার থানায় ইন্সপেক্টর তদন্ত, নারায়নগঞ্জ থানায় ডিবি ইন্সপেক্টর ও মিরপুর ডিএমপি মডেল থানায় সেকেন্ড অফিসার হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য তিনি ২০০৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি বলেন মাদক সন্ত্রাস এবং দালাল চক্র এ থানায় থাকবে না। সর্বপরি তিনি বাংলাদশরেে মধ্যে কালুখালী থানাকে মডলে থানা হিসাবে রুপদান করার অভিমত ব্যক্ত করেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৬ অক্টোবর ২০২০ খ্রি. ২১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৮ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার

You might like