এইচএসসি পরীক্ষা বাতিল, জেএসসি-এসএসসি মূল্যায়নে ফল

নিজস্ব প্রতিবেদক

এ বছর সরাসরি এইচএসসি পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে জেএসসি-এসএসসি পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। বুধবার (৭ অক্টোবর) ভিডিও বার্তায় এ কথা জানান শিক্ষামন্ত্রী।

এবার এইচএসসি-সমমান পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার উপর মূল্যায়ন করে এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করা হবে।

বুধবার সংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এমন কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৭ অক্টোবর ২০২০ খ্রি. ২২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৯ সফর ১৪৪২ হিজরি, বুধবার

You might like